ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

আইজিপির কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:: সংবিধান ও রাষ্ট্রের ওপর আঘাত কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শনিবার সকালে সরকারি কর্মকর্তা ফোরাম আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার ওপর হামলা মানে সংবিধানের ওপর হামলা। স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক- নো বডি ক্যান টাচ দেম। আমরা তাদের মোকাবেলা করবো। বঙ্গবন্ধু দেশ, পতাকা, মানচিত্র দিয়েছেন। তার ওপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের ওপর হামলা। রাষ্ট্র অবশ্যই বিধিবিধান অনুযায়ী কঠোর হস্তে মোকাবেলা করবে।’

সভায় আরো বক্তব্য দেন- এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ এ্যডমিনিস্টেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল উদ্দিন এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৯টি ক্যাডারের প্রতিনিধিরা। সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মতো জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা এবং স্বাধীনতাবিরোধী ও অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রজাতন্ত্রের কর্মকর্তারা বঙ্গবন্ধুর সম্মান ও মর্যাদা রক্ষার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য পুনরায় শপথ নেন।

বক্তারা বঙ্গবন্ধু ও দেশের বিরুদ্ধে অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

আইজিপির কঠোর হুঁশিয়ারি

আপডেট টাইম ০৪:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০