ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ স্বাস্থ্য পরিচালকের শেষ কর্মদিবসেও বদলী বানিজ্য- প্রশাসনে দুর্নিতীর রেকর্ড ভঙ্গ দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হয়েছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাদ পড়ায় হতাশ জামায়াত, আপিলে ভরসা ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন তারেক রহমান

কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ১৩ লাখ টাকা মূল্যের ২২ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার রামদাস মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- নুরুল মান্নান (৫৬), আবদুল আজিজ (৪২), মিজানুর রহমান পারভেজ (৩০) এবং সফিকুল ইসলাম (৩৬)।

জানা যায়, চট্টগ্রাম র‌্যাব-৭ এর সদস্যরা গোপন সংবাদ পেয়ে রাত ১০টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাটস্থ ব্রিজসংলগ্ন পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা দুটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেন। র‌্যাবের চেকপোস্টের সামনে মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে ধাওয়া করে চারজনকে ইয়াবাসহ আটক করা হয়।

এ সময় র‌্যাব-৭ আটক আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের নিজ হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ২২ হাজার ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ প্রসঙ্গে বাঁশখালী থানা ওসি শফিউল কবীর বলেন, রাত ১০টার দিকে বাঁশখালী উপজেলার রামদাস মুন্সিরহাট এলাকায় থেকে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে চট্টগ্রাম র‌্যাব-৭ আসামিদের বাঁশখালী থানায় হস্তান্তর করে। আটককৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল

কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

আপডেট টাইম ১২:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১