সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

১৯৭২ সালের ১০ জানুয়ারি ইন্দিরা গান্ধীর সাথে প্রথম সাক্ষাৎ হয় বঙ্গবন্ধুর

অনলাইন ডেস্ক ॥ ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দিনটি ছিল সোমবার।

ব্রিটিশ সরকারের বিমানে করে সকাল আটটা নাগাদ দিল্লীর বিমানবন্দরে অবতরণ করেন শেখ মুজিবুর রহমান। এর ঠিক দুদিন আগেই পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন পৌঁছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তি শেখ মুজিবুর রহমান।

দিল্লী বিমানবন্দরে শেখ মুজিবকে স্বাগত জানান ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভি ভি গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

এরপর ভারতের রাজধানী দিল্লীতে শেখ মুজিবকে বিপুল সংবর্ধনা দেয়া হয়। দিল্লীর রাস্তায় তাদের গাড়ি বহরের ওপর পুষ্পবর্ষণ করা হয়েছিল। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তরুণ কর্মকর্তা ছিলেন দেব মুখার্জি, যিনি পরবর্তীতে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেদিনের ঘটনা স্মৃতিচারণ করে মি: মুখ্যার্জি বিবিসি বাংলাকে বলেন, এর আগে কয়েক সপ্তাহ শেখ মুজিবকে নিয়ে অনেকে বেশ উদ্বিগ্ন ছিলেন। কারণ পাকিস্তানের কারাগারে তিনি বেঁচে আছেন কিনা – সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছিল অনেকের মনে।

দেব মুখার্জি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তার জন্য ভারতকে অভিনন্দন জানিয়ে শেখ মুজিব উষ্ণ ভাষণ দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী ও শেখ মুজিব একই মঞ্চে বক্তৃতা করেন সেদিন। সে ভাষণে শেখ মুজিব বলেন, “আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈন্য বাহিনী, আপনাদের জনগণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না।”

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আন্তর্জাতিক জনমত গঠনের জন্য ইন্দিরা গান্ধী কূটনীতিকভাবে যে ভূমিকা রেখেছিলেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ মুজিব।

“দুদিন আগেও আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার সেলের মধ্যে বন্দি ছিলাম। শ্রীমতি গান্ধী আমার জন্য দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ,” দিল্লীর ভাষণে বলেছিলেন শেখ মুজিব।

ইন্দিরা গান্ধীর সাথে সেটিই ছিল শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ। যদিও এর আগের দিন লন্ডনে থাকা অবস্থায় ইন্দিরা গান্ধীর সাথে টেলিফোনে কথা বলেন শেখ মুজিবুর রহমান। মি: মুখার্জি বিবিসি বাংলাকে বলেন, “তার আগে তো শেখ মুজিব সম্পূর্ণ পাকিস্তানের প্রাদেশিক নেতা ছিলেন। তারপরে তিনি জাতীয় নেতা হয়ে উঠেন। তারপরে তো মিলিটারি ক্র্যাক ডাউন শুরু হয়। কাজেই ওনার সাথে তো পূর্বে দেখা হওয়ার কোন সুযোগ হয়নি।”

ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবুর রহমানের সেই প্রথম সাক্ষাতের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল বলে মনে করেন মি: মুর্খাজি।

তার মতে, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে বহু বছরের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক বিঘ্নিত হয়।

দিল্লীতে কয়েক ঘণ্টা অবস্থানের পর শেখ মুজিবকে বহনকারী বিমানটি ঢাকার তেজগাঁও বিমানবন্দরে এসে নামে। তাকে স্বাগত জানানোর জন্য সকাল থেকে দলে দলে মানুষ ঢাকার তেজগাঁও বিমানবন্দরে জড়ো হতে থাকেন ।

বিমানবন্দর থেকে তিনি যান তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে, যেটি বর্তমানে সোহরাওয়ার্দি উদ্যান। স্বাধীন বাংলাদেশের মাটিতে তার প্রথম ভাষণ সেখানেই হয়।

বিমানবন্দর আর রেসকোর্সের আশেপাশে ছিল মানুষের ঢল।

সূত্র : বিবিসি বাংলা

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

১৯৭২ সালের ১০ জানুয়ারি ইন্দিরা গান্ধীর সাথে প্রথম সাক্ষাৎ হয় বঙ্গবন্ধুর

আপডেট টাইম ০২:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১