ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

ঠাকুরগাঁওয়ে মাদক মামলার নারী আসামিসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও:: মাদক মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিসহ ৩ মাদক ব্যবসায়কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ । শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

জানা যায়, রাণীশংকৈল থানার এএসপি সার্কেল তোফাজ্জল হোসেন ও অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে শনিবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালানোর পর রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে লুৎফর রহমানের মেয়ে মাদক সম্রাজ্ঞী বলে পরিচিত ববিতাকে গ্রেফতার করা হয়। পৃথক দু’টি মাদক মামলার একটিতে তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং অপর এক মামলায় ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল এবং দীর্ঘদিন থেকে সে পলাতক ছিল।

অপরদিকে গ্রেফতারী পরোয়ানা থাকায় রাণীশংকৈল উপজেলার রসুনপুর গ্রামের কলিম উদ্দীনের ছেলে বানু শেখরকে এবং বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সামশুলের ছেলে মাসুদকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, মাদক, জুয়ার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় শান্তি-শৃংঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে রাত-দিন কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

ঠাকুরগাঁওয়ে মাদক মামলার নারী আসামিসহ গ্রেফতার ৩

আপডেট টাইম ০১:২৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১