ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

রোজিনাকে হেনস্থা: আন্দোলনের হুঁশিয়ারি সিইউজের

চট্টগ্রাম প্রতিনিধি::স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন ও হেনস্থায় জড়িতদের বিরূদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী। পাশাপাশি অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তিনি।

সোমবার রোজিনা ইসলামকে হেনস্থা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে সিইউজে।

সিইউজের সভাপতি মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বর্তমানে দেশকে যেভাবে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই উন্নয়নকাজকে বাধাগ্রস্ত করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তাদের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড রুখতেই আমাদের সহকর্মী রোজিনা ইসলামকে নির্যাতন করেছে।

‘সচিবালয়ে যারা আমাদের সহকর্মী রোজিনা ইসলামের ওপর নির্যাতন করেছে, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি রোজিনা ইসলামের বিরুদ্ধে আনিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই গোপন নথি চুরির মিথ্যা মামলা দেয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সারাদেশের সাংবাদিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

প্রেস ক্লাব সভাপতি আরও বলেন, সচিবালয়ে কিভাবে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে, যারা আমাদের সহকর্মীকে নির্যাতন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, পেশাদার সাংবাদিক হিসেবে আমাদের সহকর্মী রোজিনা ইসলাম সচিবালয়ে গিয়েছিলেন। পরিকল্পিতভাবে তাকে সচিবালয়ের একটি কক্ষে আটকে রেখে চরমভাবে হেনস্থা করা হয়েছে। এমনকি রোজিনা ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির মিথ্যা মামলা সাজানো হয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, কথিত ওই নথিতে এমন কী গোপন তথ্য ছিল? তা প্রকাশ হলে হয়তো অনেক দুর্নীতিবাজ কর্মকর্তার মুখোশ উন্মোচন হতো?

তিনি আরও বলেন, করোনা অতিমারির এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী যেখানে বিভিন্ন সহায়তা নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে একজন সাংবাদিকের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ কোনভাবেই মেনে নেয়া যায় না।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু, সিইউজের সদস্য প্রীতম দাশ ও সুবল বড়ুয়া। সমাবেশে সিইউজের সদস্যসহ চট্টগ্রামে কর্মরত কয়েকশ’ গণমাধ্যমকর্মী অংশ নেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা

রোজিনাকে হেনস্থা: আন্দোলনের হুঁশিয়ারি সিইউজের

আপডেট টাইম ০৪:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১