সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

অর্ধেক বাস কেন চলবে, যা বললেন মন্ত্রিপরিষদ সচিব-বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র ও জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক:: জীবন ও জীবন সচল রাখতে বিধিনিষেধ শিথিলের আওতায় সরকার অর্ধেক বাস চলাচলের অনুমতি দিয়েছে বলে জানিয়েছিন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আন্তঃজেলা বাস চলাচল কমাতেই গণপরিবহনের ক্ষেত্রে অর্ধেক বাস রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, অর্ধেক বাস কিভাবে চলাচল করবে তা স্থানীয় প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকরা আলোচনা করে ঠিক করে নেবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জেলা পর্যায়ে ডিসি, এসপি, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বসে ঠিক করা হবে যতগুলো বাস আছে তার অর্ধেক আজকে চলবে, পরেরদিন বাকি অর্ধেক চলবে।’

তিনি বলেন, ‘এই শর্ত মূলত আন্তঃজেলা বাসের জন্য আরোপ করা হয়েছে। যাতে বাইরে থেকে কম সংখ্যক বাস আসে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী, শ্রমিক ইউনিয়নের মালিক-শ্রমিক যারা আছেন তারা বসে সিদ্ধান্ত নেবেন। তারা একটা পদ্ধতি বের করবেন।’

অর্ধেক বাস চলাচলে বিশৃঙ্খলা তৈরি হবে কিনা এ প্রশ্নে জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘একসঙ্গে বেশি গাড়ি ঢাকা বা চট্টগ্রামের দিকে যাতে না ঢোকে, এটা স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। সিটির ক্ষেত্রেও মেট্রোপলিটন পুলিশ ও মালিক সমিতি সিদ্ধান্ত নেবে। কোনোকিছু ভায়োলেশন হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সবকিছু আমরা লোকাল অ্যাডমিনস্ট্রেশনের ওপর ছেড়ে দিয়েছি।’

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে চলা বিধিনিষেধ রোববার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই তুলে নেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে গণপরিবহনের ক্ষেত্রে প্রত্যেক এলাকার প্রতিদিন মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে।

বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র ও জনসমাবেশ 
নিজস্ব প্রতিবেদক::

জীবন ও জীবিকা সচল রাখতে বিধিনিষেধ শিথিল করা হলেও বিনোদন কেন্দ্র চালু ও জনসমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচনা করে ঠিক করবে কতগুলো গাড়ি চলবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আগে ভ্যাকসিনেশন জোরদার হচ্ছে কীভাবে ছাত্রদের আগে ভ্যাকসিন দেয়া যায়। তারপর ওনারা এটা ব্রিফ করবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

অর্ধেক বাস কেন চলবে, যা বললেন মন্ত্রিপরিষদ সচিব-বন্ধ থাকবে বিনোদন কেন্দ্র ও জনসমাবেশ

আপডেট টাইম ০৫:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১