সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

কাঁচামরিচের কেজি মাত্র ২৫ টাকা

দিনাজপুর প্রতিনিধি ::দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১০ টাকা। পাইকারি বাজারের ৩৫ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। দেশে কাঁচামরিচের উৎপাদন বেশি হওয়ায় এবং ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় দাম কমার অন্যতম কারণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২৪ নভেম্বর) সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগে কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ৩৫ টাকা। খুচরা বাজারে বিক্রি হয়ে ছিলো ৪০ টাকা দরে। সেই কাঁচামরিচ বর্তমান পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকা। খুচরা বিক্রি হচ্ছে ৩০ টাকা দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, ‘বাজারে আজ সব ধরণের সবজির দাম কমে গেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম অনেকটাই কমেছে। কয়েক দিন আগে কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনেছিলাম আজ তা ৩০ টাকা কেজি দিয়ে কিনলাম।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী মিঠু মিয়া বলেন, ‘শীতকালীন সব সবজির দাম কমে যাচ্ছে। কাঁচামরিচের দাম কিছুদিন আগেও ৮০ থেকে ১০০ টাকা কেজি ছিলো। কমতে কমতে আজ আমরা ৩০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।’

অপর ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘বিরামপুর ও পাঁচবিবি থেকে আমরা বর্তমান সব সবজি পাইকারি কিনে আনছি। সকালে গিয়ে এসব সবজি কিনে আনি। এলকায় কাঁচামরিচের ফলন অনেক ভাল হয়েছে, কম দামেও পাচ্ছি। ২৫ টাকা কেজি দরে কৃষকদের নিকট থেকে ক্রয় করে তা খুচরা বিক্রি করছি ৩০ টাকা দরে। আগামী কয়েক দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে যাবে আশা করছি।’

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

কাঁচামরিচের কেজি মাত্র ২৫ টাকা

আপডেট টাইম ০১:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১