সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

যেভাবে তৈরি করবেন মাছ-বিরিয়ানি

ডেস্ক::খুব কম মানুষই আছে যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না। তবে মাছ দিয়েও যে বিরিয়ানি রান্না করা যায় তা জানি না অনেকেই। ঘরে থাকা যেকোনো বড় মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু মাছের বিরিয়ানি। এটি খেতে যেমন সুস্বাদু, তৈরিতেও সময় লাগে কম। চলুন জেনে নিই সহজ এই বিরিয়ানি রেসিপিটি-

উপকরণ:

১.মাছ এক কেজি,

২.ঘি ১ কাপ,

৩.হলুদের গুঁড়ো ৪ চা চামচ,

৪. পেঁয়াজ কুচি পাঁচটি,

৫. ধনিয়া গুঁড়া ২ চা চামচ,

৬.লবঙ্গ ৬টি,

৭.টক দই ১ কাপ,

৮.কিসমিস ২ টেবিল চামচ,

৯.বাসমতি চাল পাঁচ কাপ,

১০. বাদাম কুচি ৫ টেবিল চামচ,

১১. মরিচের গুঁড়ো ৪ চা চামচ,

১২. দারুচিনি ২ টুকরা,

১৩. টমেটো কুচি পাঁচটি,

১৪. পানি ৩ লিটার,

১৫. লেবুর রস ২ মিলি লিটার,

১৬. লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালী:

প্রথমে মাছে লেবুর রস ও হলুদের গুঁড়া মেখে মেরিনেটের জন্য ৩০-৪৫ মিনিট রেখে দিন। প্যানে ২ টেবিল-চামচ ঘি দিয়ে গরম করুন। এতে বাসমতি চাল ১০-১৫ মিনিট ভেজে নিন। এখন এতে লবণ, হলুদের গুঁড়া ও তিন লিটার গরম পানি দিন। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকুন।

এরপর অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে কিশমিশ ও বাদাম ভেজে বাটিতে তুলে রাখুন। এখন এই ঘিতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে নিন। এখন এতে মেরিনেট করা মাছগুলো দিয়ে পাঁচ থেকে আট মিনিট রান্না করুন। এককাপ পানি, টমেটো কুচি ও টকদই দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিন।

এবার একটি বড় প্যানে প্রথমে ঘি দিয়ে পোলাও, মাছ, কিশমিশ ও বাদাম লেয়ার করে দিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে আট মিনিট চুলার ওপর দমে রেখে গরম গরম পরিবেশন করুন ভিন্ন স্বাদের এ বিরিয়ানি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

যেভাবে তৈরি করবেন মাছ-বিরিয়ানি

আপডেট টাইম ০৩:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২