সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বাবুল-ইলিয়াছের বিরুদ্ধে পিবিআই কর্মকর্তা নাইমার মামলা

ai

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে::পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) প্রধান বনজ কুমারের পর এবার সংস্থাটির চট্টগ্রাম মেট্রো প্রধান নাইমা সুলতানা বাদী হয়ে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াছ হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন।
সোমবার বিকেলে পুলিশ  ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে খুলশী থানায়  এই মামলা দায়ের করা হয়। তবে বুধবার বিকেলে বিষয়টি  প্রকাশ্যে আসে।

মামলার আসামিরা হলেন- সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, তার বাবা আব্দুল ওয়াদুদ মিয়া, ছোট ভাই হাবিবুর রহমান লাবু ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসাইন। বনজ কুমারের মামলায়ও তারা আসামি ছিলেন।

এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সন্তোষ কুমার  বলেন, মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের ঘটনায় পিবিআই  চট্টগ্রাম মেট্রো সুপার নাইমা সুলতানা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, ইলিয়াছ হোসাইন, বাবুল আক্তারের বাবা ও ছোট ভাইকে আসামি করা হয়।

উল্লেখ্য,  বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াছ হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে বনজ কুমার মজুমদারের বিরুদ্ধে বাবুলকে রিমান্ডে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ আনেন তিনি। এছাড়া নাইমা সুলতানার চরিত্র হনন করে বিভিন্ন বক্তব্য দেয়া হয়। এই ঘটনার জেরে পিবিআই  প্রধান বনজ কুমার বাদী হয়ে  বাবুল আক্তার, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক ইলিয়াছ হোসাইন,  বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও  বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। পরে গত ১৩ই অক্টোবর বাবুল আক্তারের ছোটভাই আইনজীবী হাবিবুর রহমান এবং পিতা আব্দুল ওয়াদুদ মিয়া উচ্চতর আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বাবুল-ইলিয়াছের বিরুদ্ধে পিবিআই কর্মকর্তা নাইমার মামলা

আপডেট টাইম ০৪:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২