সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জে আইসিটি মামলায় ৪ সাংবাদিক আসামী, সাক্ষী ২ সাংবাদিক

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চার সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২ সাংবাদিক এজাহারনামীয় সাক্ষী থাকায় জনমনে মিশ্র প্রতিকৃয়ার সৃষ্টি হয়েছে।
পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাধন জানান, গত বছরের ১৫ এপ্রিল খোলা বার্তা টোয়েন্টিফোর ডটকম এবং ১৬ এপ্রিল দৈনিক ভোরের ডাক, নয়া শতাব্দি, প্রতিদিনের সংবাদ, রংপুর সংবাদ সহ কয়েকটি অনলাইন এ “পাহাড়াদারের হাত পা বেধে পুকুরের ৪৫ মণ মাছ নিধন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এ ঘটনার ৮ মাস পর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ার অভিযোগ এনে উপজেলার সিংগারোল গ্রামের খায়রুল আলম নামে এক অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাধন(দৈনিক গন মানুষের আওয়াজ), যুগ্ন সাধারণ সম্পাদক ফাইদুল ইসলাম(দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংবাদিক বিষ্ণুপদ রায় (দৈনিক আমাদের সময়) ও সাংবাদিক আব্দুল আলিমের (দৈনিক আমার সংবাদ) নামে গত ১৮ জানুয়ারী রংপুর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় আরো ৫ জনকে আসামী করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় দায়ের করা এ মামলাটি তদন্ত করার জন্য পীরগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার কাগজ পত্র পর্যালোচনা করে দেখা যায়, মামলায় স্বাক্ষী হিসেবে ৪ নম্বরে নাম রয়েছে পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের এবং ৫ নম্বরে সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান বুলু’র। এতে হতবাক হয়েছেন মুলধারার সাংবাদিকরারা। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী আজিজুল হক বলেন, সাংবাদিকের বড় শত্রু সাংবাদিকই। তবে যারা সাংবাদিকদের অহেতুক হয়রানি করার জন্য নেপথ্যে কাজ করেন তাদের সংগঠন থেকে বহিস্কার করা উচিৎ।
ঠাকুরগাও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল বলেন, সাংবাদিকের সংগঠনের সভাপতি হয়ে সংগঠনের সেক্রেটারী ও জয়েন্ট সেক্রেটারীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলার স্বাক্ষী হওয়া সংগঠনের শৃংখলা বিরোধী। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, এমনটা হলে, এটা সবার জন্য দুঃখ জনক। সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, সাংবাদিকদের বাাঁচানোর জন্য স্বাক্ষী হয়েছি। এ ঘটনায় মামলাটি নিয়ে জনমনে কেৌতুহল সহ নানামুখী প্রশ্নের উদ্রেক হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জে আইসিটি মামলায় ৪ সাংবাদিক আসামী, সাক্ষী ২ সাংবাদিক

আপডেট টাইম ০৩:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩