সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি:: জেলার পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় সুজন আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে সরকারি কলেজের মূল ফটকের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সুজন আহমেদ উপজেলার বিরহলী গ্রামের মারজান আলীর ছেলে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজে কম্পিউটার অপারেটর পদে মাষ্টাররোলে চাকুরী করতেন। পাশাপাশি অসহায় মানুষকে রক্ত সংগ্রহ করে দেওয়া সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ন’টার দিকে অফিসের কাজ শেষ করে সুজন তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে হেটে হেটে কলেজের গেট অতিক্রম করছিল। এ সময় পীরগঞ্জ থেকে নেকমরদ গামী মেসার্স এস এ ব্রিক্স ফিল্ড পরিবহন নামে একটি মহেন্দ্র ট্রাক্টর কলেজ গেটে থাকা স্পিড বেকারে নিয়ন্ত্রন হারিয়ে সুজনকে ধাক্কা দেয়। মাথায় আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকল আনুষ্ঠানিকতা শেষ করে সোমবার বাদ জোহর বীরহলীস্থ পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

আপডেট টাইম ০৪:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩