সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

‘যে কারণে ইসলামী বক্তা শরীফুলের জিহ্বা কেটেছিল তারা’

  • Ayman Ishtiak
  • আপডেট টাইম ০১:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • ১৮৭ বার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর শ্রীপুর মাদ্রাসার প্রভাষক  ও ইসলামী বক্তা শরীফুল ইসলাম ভূইয়ার জিহ্বা কর্তনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার দুপুরে শহরের পৈরতলায় অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র‌্যাব।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূইয়ার ছেলে মাহবুবুল আলম শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।
র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, গত ৫ই মার্চ ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভূইয়া বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়ার রামধননগর এলাকার রেলক্রসিংয়ের উত্তর পাশে  মামলার আসামিসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন তাকে আটক করে হত্যার উদ্দেশে তার উপর আক্রমণ করে তার জিহ্বা কেটে দেয়। এ ঘটনায় আহত শরিফুলের চাচা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এর প্রেক্ষিতে  র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় চারজনকে গ্রেপ্তার করে।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, শরীফুল ইসলাম ভূইয়া গত ৫ই মার্চ মাহফিলে বক্তব্যের কিছু অংশ আসামিদের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সেই বক্তব্যের ওপর ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালিয়ে জিহ্বা কেটে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার সঙ্গে থাকা সহযোগীকেও আহত করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

‘যে কারণে ইসলামী বক্তা শরীফুলের জিহ্বা কেটেছিল তারা’

আপডেট টাইম ০১:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩