সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টে টম ল্যান্টস কমিশনের ইচ্ছাকৃত অপচেষ্টা: ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক:: যুক্তরাষ্ট্রের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশনের শুনানিকে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের ইচ্ছাকৃত চেষ্টা বলে অভিহিত করেছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন গত ১৫ আগস্ট ভার্চুয়াল পদ্ধতিতে জুমের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটি শুনানি করেছে। শুনানিতে কোনো কোনো প্যানেল আলোচক বাংলাদেশের বিরুদ্ধে আরও স্যাংশন (নিষেধাজ্ঞা) আরোপের প্রস্তাব করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই শুনানি সম্পর্কে এক বিবৃতিতে আরও বলেছে, ‘২০২৩ সালের ১৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে কোনো কোনো মিডিয়ার রিপোর্ট আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি যাচাই করে জানা যায়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এমন কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত ১৫ আগস্ট টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন জুমের মাধ্যমে একটি ব্রিফিং সেশন করেছে।  এতে চারজন প্যানেল আলোচক ছিলেন। তাদের কেউই কংগ্রেসম্যান নন। ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবসে এমন শুনানি অনুষ্ঠানের কারণে আয়োজকদের ভূমিকা নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টে টম ল্যান্টস কমিশনের ইচ্ছাকৃত অপচেষ্টা: ঢাকা

আপডেট টাইম ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩