সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

মির্জা ফখরুলের গ্রেপ্তারের বিষয়ে যা জানালেন স্ত্রী রাহাত আরা বেগম

অনলাইন:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে গুলশান-২ এর বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। তিনি জানান, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে।

মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর বাসা ও ভবনের সিসি ক্যামেরার ফুটেজ হার্ড ডিস্ক নিয়ে চলে যায়। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে আটক করে নিয়ে যায় ফখরুলকে।

রাহাত আরা বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ। আশা করবো, যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।  গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। তবে হরতালের মধ্যে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

গতকালের সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হন। সহিংসতায় মারা যান একজন বিএনপি নেতাও। গতকাল সমাবেশের সময় বিএনপির বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করে পুলিশ। এছাড়া বিভন্ন পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মির্জা ফখরুলের গ্রেপ্তারের বিষয়ে যা জানালেন স্ত্রী রাহাত আরা বেগম

আপডেট টাইম ০৩:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩