সংবাদ শিরোনাম
পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক

এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম

আজম রেহমান,সারাদিন ডেস্ক:: দলীয় আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ।   তাঁর এই দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতিতে একটি উদাহরণ হয়ে থাকবে ।

২৯ মার্চ ।  ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের আয়োজনে জনসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা । সেই জনসভায় সভাপতিত্ব করতে হবে । স্বাগত জানাতে হবে দলীয় প্রধানকে ।  উপস্থিত না থাকলে জনসভাতেও বড় প্রভাব পড়তে পারে । এসব ভেবেই প্রিয়তমা স্ত্রীর দাফন পিছিয়ে দিলেন।

নির্ধারিত সময়ে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জনসভায় উপস্থিত ছিলেন  এই বর্ষিয়ান নেতা ।

২৮ মার্চ রাত এগারোটার দিকে অসুস্থতাজনিত কারণে পার্থিব জগতের মায়া ছেড়ে পরপারে চলে যান এমপি দবিরুল ইসলামের স্ত্রী মোমেনা খাতুন । খবর পেয়ে দলীয় নেতা কর্মিরাসহ সাধারণ মানুষজন বাড়িতে ভীর জমান। সমবেদনা জানাতে ছুটে যান  আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শেখর ।  জানতে চান জনসভায় উপস্থিত থাকবেন কি না । বরাবরই দলীয় কার্যক্রমকে প্রাধান্য দিয়ে এসেছেন যেই নেতা এবারও তাই করলেন । সবাইকে অবাক করে  জানিয়ে দেন তিনি উপস্থিত থাকবেন ।  শুধু তাই নয় দাফনও পিছিয়ে পরদিন করা হবে বলে সিদ্ধান্ত নেন।

শুধু সাংসদ একাই নন তাঁর দুই ছেলে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন  ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমনও মায়ের লাশ বাসায় রেখে জনসভা সফল করতে কাজ করেছেন ।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির এমপি সাহেব যা করেছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটি দৃষ্টান্ত । নিজ দল এবং প্রধানমন্ত্রীর প্রতি ভালবাসার যে বহিঃপ্রকাশ  তিনি দেখিয়েছেন সেটা আমাদেরকে অবাক করেছে।

এ বিষয়ে জানতে চাইলে দবিরুল ইসলামের ছোটভাই ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী   বলেন, ‘এমপি সাহেব পরিবারের লোকজনের চাইতে দল ও দলীয় লোকজন এবং কর্মসূচিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তাই নেত্রীর  জনসভার সাফল্যকেই তিনি গুরুত্ব দিয়েছেন ।

উল্লেখ্য, সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসা শেষ করে দেশে ফেরেন  এমপি দবিরুল ইসলাম । বিদেশে থাকাকালীন তাঁর অনুপস্থিতির সুযোগে গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংগঠিত হয় ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম

আপডেট টাইম ০২:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮