সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

মেসির হাতে বিশ্বকাপ চান ব্রাজিল–সমর্থক সৌরভ

বিশ্বকাপ–জ্বরে কাঁপছে সবাই। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী নিজে ব্রাজিল–সমর্থক হলেও জানিয়েছেন মেসির প্রতি শুভকামনা

বিশ্বকাপ না জেতার যন্ত্রণা কতটুকু, এটা বোঝেন সৌরভ গাঙ্গুলী। এ-ও বোঝেন, ফাইনালে উঠেও ট্রফি জেতার কষ্ট সারা জীবন বয়ে বেড়াতে হয়। দলের অধিনায়ক হলে তো যন্ত্রণাটা দ্বিগুণ বেশি। এখানেই লিওনেল মেসির সঙ্গে দারুণ মিল সৌরভের। ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সৌরভের দলের। শেষ পর্যন্ত ক্যারিয়ার শেষ করেছেন বিশ্বকাপ ট্রফি ছাড়াই।

এই কষ্ট যেন মেসিকে বয়ে বেড়াতে না হয়, এটাই প্রার্থনা সৌরভের। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি না জেতা মেসিকে শুভকামনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। দাদা বলেছেন, ‘আমি মেসির জাদু দেখার জন্য অপেক্ষা করছি। তিনি এর আগে কখনোই বিশ্বকাপ জেতেননি, তাই এবারের টুর্নামেন্টটা তাঁর জন্য অনেক গুরুত্বপূর্ণ!’

এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির মধ্যে যেকোনো এক দলের হাতে শোভা পাবে, এমনটাই ধারণা করছেন সৌরভ, ‘আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু মেসির খেলার ভক্ত আমি। শুভকামনা তাঁর জন্য!’

গত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি। জাতীয় দলের হয়ে অধিনায়ক সৌরভ অনেক ট্রফি জিতলেও বিশ্বকাপ থেকে গেছে অধরা। তাঁর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সে আসরে দুর্দান্ত খেলা দলটি শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

মেসির হাতে বিশ্বকাপ চান ব্রাজিল–সমর্থক সৌরভ

আপডেট টাইম ০৪:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮