সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ভারতে বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন কারখানা চালু স্যামসাংয়ের

এই কারখানা বছরে ১২ কোটি পর্যন্ত স্মার্টফোন তৈরি করতে পারবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, শত ডলারেরও কম দামে বিক্রি হবে এমন স্মার্টফোন বানাতে এই কারখানা ব্যবহার করা হবে। সেইসঙ্গে গ্যালাক্সি এস৯-এর মতো ফ্ল্যাগশিপ ডিভাইসও এতে বানানো হবে।

প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, ভারত স্মার্টফোনের জন্য একটি বিশাল বাজার। কিন্তু দেশটির ১৩০ কোটি জনসংখ্যার মানে হচ্ছে এতে এখনও অনেক সম্ভাবনা রয়েছে। বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইডিসি’র তথ্যমতে ২০১৭ সালে দেশটিতে ১২.৪০ কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে। এ কারণে স্যামসাংয়ের এই কারখানা এই বাজারের অনেক বড় অংশকে লক্ষ্য হিসেবে নিতে পারে।

ভারতে সবচেয়ে বড় স্মার্টফোন বিক্রেতাদের তালিকায় সম্প্রতি স্যামসাংকে টপকে শীর্ষস্থান দখলে নিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শিয়াওমি।

মোদী’র ‘মেইক ইন ইন্ডিয়া’ পদক্ষেপে যোগাযোগ ডিভাইসসহ বিভিন্ন খাতে আমদানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। দেশটিতে মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ কাস্টমস শুল্ক পরিশোধ করতে হয়। এ কারণে স্যামসাং আর শিয়াওমি’র মতো যেসব প্রতিষ্ঠান এই বাজারের জন্য ভারতেই তাদের পণ্য বানাচ্ছে যাতে তারা কম ক্ষতিগ্রস্থ হয়। এমনকি উচ্চ দামের স্মার্টফোন বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাপলও ভারতেই ফোন বানানো শুরু করেছে। আইফোন এসই-এর যন্ত্রাংশ সমন্বয় একটা সময়ের জন্য ভারতে করা হয় আর সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশটিতে আইফোন ৬এস তৈরি শুরু করেছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভারতে বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন কারখানা চালু স্যামসাংয়ের

আপডেট টাইম ১২:৪২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮