সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

কৃষি খাতে নিত্য-নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে আরডিএ: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) কৃষি খাতে নিত্য-নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে।
তিনি বলেন, টেকসই কৃষি ব্যবস্থা ও দারিদ্র্য বিমোচন নিশ্চিত করতে আরডিএ’র উদ্ভাবনসমূহ সারাদেশে ছড়িয়ে দিতে হবে।
আজ সোমবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বগুড়াস্থ পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) পরিচালনা পরিষদের ৪৫তম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
পরিচালনা বোর্ডের সহ-সভাপতি ও এলজিআরডি প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ্, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক, বোর্ডের সদস্য ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বর্তমানে খাদ্যশস্য ও কৃষিজাত দ্রব্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি’। কৃষকদের উৎপাদিত কৃষিজ পণ্য যাতে লাভজনকভাবে বাজারজাত করা যায় তার লক্ষ্যে প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে আধুনিক প্রযুক্তি ও প্রক্রিয়া ব্যবহার করা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
মন্ত্রী জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে সারাদেশে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির জন্য কাজ করতে একাডেমিসমূহকে নির্দেশ দেন।
স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সমবায় অধিদপ্তর, বিআরডিবি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া, পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা, পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর, খুলনা ও রংপুরকে একযোগে কাজ করার জন্যও তিনি নির্দেশ দেন।
মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির উদ্ভাবিত পণ্য ও সেবাসমূহ সারাদেশে সমবায় বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

কৃষি খাতে নিত্য-নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে আরডিএ: এলজিআরডি মন্ত্রী

আপডেট টাইম ১২:১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮