সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

সার্ভার সমস্যায় কমলাপুরে টিকিট বিক্রি বন্ধ, দীর্ঘ লাইন

কমলাপুর রেলস্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সার্ভারে সমস্যা দেখা দিলে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
এদিকে কমলাপুর রেলস্টেশনে আজও রয়েছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘলাইন। আজ দেয়া হচ্ছে ২০ আগস্টের টিকিট। অগ্রিম টিকিট পেতে শুক্রবার রাত থেকেই অনেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন। ২৬টি কাউন্টার থেকে টিকিট দেয়া হচ্ছে। এর মধ্যে ২টি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত আছে। প্রতিটি কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ লাইন।  লাইন দীর্ঘ হয়ে একে বেঁকে বাইরের রাস্তায় চলে গেছে।
আগামীকাল ১২ আগস্ট দেওয়া হবে ২১ আগস্টের অগ্রিম টিকিট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য গত বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।  ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত।
একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে। ২৪ আগস্টের ফিরতি টিকিট দেওয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সার্ভার সমস্যায় কমলাপুরে টিকিট বিক্রি বন্ধ, দীর্ঘ লাইন

আপডেট টাইম ১২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮