সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

সারাদিন ডেস্ক::চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধাদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি পরিবর্তন ডটকমকে জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

১২ আগস্ট রবিবার দুপুরে তাজুল ইসলাম চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। সেখানে আইসিউতে ভর্তি ছিলেন।

১৪ আগষ্ট বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া তার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনিও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং  মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

আপডেট টাইম ০৮:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮