সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সিইসির ভাগ্নে নৌকার প্রার্থী

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে (দশমিনা-গলাচিপা) আসনে দলীয় প্রার্থী হিসেবে এস এম শাহজাদাকে প্রত্যয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি সিইসি নূরুল হুদার বোনের ছেলে।

ওই আসনে বর্তমান সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর হোসাইনকে বাদ দিয়ে শাহজাদাকে নৌকা প্রতীকের প্রার্থী করছে ক্ষমতাসীন দল।

নূরুল হুদার সঙ্গে সম্পর্কের বিষয়ে শাহজাদা বলেন, “এটা একটা সামাজিক পরিচয়। উনি আমার মামা।”

ছাত্রলীগের সাবেক এই স্থানীয় নেতা বলেন, আমার মনোনয়ন পাওয়ার খবরে এলাকার মানুষ অনেক উচ্ছ্বসিত। ইনশাল্লাহ আমি সংসদ সদস্য নির্বাচিত হব।

পটুয়াখালী-৩ আসনে খ ম জাহাঙ্গীর একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। জরুরি অবস্থার সময় তিনি সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হলে ২০০৮ সালের নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

ওই নির্বাচনে গোলাম মাওলা রনি মনোনয়ন পেলেও ২০১৪ সালে ফেরত আনা হয় খ ম জাহাঙ্গীরকে।

এবার মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় খ ম জাহাঙ্গীর বলেন, তৃণমূল আশা করেছে, এলাকার মানুষ আশা করেছে- আমি মনোনয়ন পাব। দল যাকে মনোনয়ন দিয়েছে, আওয়ামী লীগ তাকে মেনে নিয়েছে, মেনে নেবে।

সিইসির ভাগ্নে পরিচয়টি শাহজাদার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে মুখ্য ছিল কি না- জানতে চাইলে তিনি বলেন, এর বাইরে তার কোনো পরিচয় আছে কি না, আপনারা খবর নেন। এর বাইরে তার কোনো পরিচয় আছে বলে আমার জানা নেই।

নূরুল হুদা সিইসি নিয়োগ পাওয়ার পর তাকে ১৯৯৬ সালের ‘জনতার মঞ্চের লোক’ হিসেবে তুলে ধরেছিল বিএনপি।

তিনি নিরপেক্ষতা রাখতে পারছেন না অভিযোগ করে তাকে অপসারণের দাবি রোববারই জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

সিইসির ভাগ্নে নৌকার প্রার্থী

আপডেট টাইম ১২:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮