সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

জামিন চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

কুমিল্লায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদন দাখিল প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ইত্তেফাককে বলেন, কুমিল্লার নাশকতার এই মামলাটিতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন শুনানি চার বার পিছিয়েছে নিন্ম আদালত। আমরা সময়ক্ষেপণের বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করেছি।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় আটজন যাত্রী নিহত ও অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকজন। পরে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৬৯ জন দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় গত ১৬ জানুয়ারি জামিন চেয়ে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন খালেদা জিয়া। কিন্তু রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ওই জামিন আবেদনের শুনানি ৪ ফেব্রুয়ারি রাখা হয়। এ অবস্থায় হাইকোর্টে জামিন চান খালেদা জিয়ার আইনজীবীরা।

প্রসঙ্গত, দু’টি দুর্নীতির মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাভোগ করছেন। বর্তমানে তিনি ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে বন্দি রয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামিন চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

আপডেট টাইম ০৮:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯