সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ওয়ার্ল্ড কারাতের বিচারক পরীক্ষায় এএসআই লতা পারভীন

ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনে বিচারক পরীক্ষায় অংশগ্রহণের জন্য দুবাই যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লতা পারভীন। আগামী ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি আরব আমিরাতের দুবাই সিটিতে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের (ডব্লিওকেএফ) আয়োজনে ও আরব আমিরাত কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কারাতে জাজ ও রেফারি সেমিনার, পরীক্ষা ও ওয়ান প্রিমিয়ার লিগ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশে শনিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা ছাড়ছেন পুলিশের কারাতে কন্যাখ্যাত চট্টগ্রাম মহানগর পুলিশের এএসআই লতা। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশের একমাত্র এশিয়ান মহিলা কারাতে জাজ লতা পারভীন ইতোপূর্বে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান কারাতে জাজ পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এ ছাড়াও ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে জাতীয় কারাতে দলের হয়ে দেশের বাইরে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে তার নিজস্ব ইভেন্টে স্বর্ণপদক অর্জন করার মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও দেশের জন্য সম্মান বয়ে আনেন।

২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ পুলিশের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ লতা পারভীন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ কারাতে ফেডারেশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

সিএমপি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত এএসআই লতা পারভীন পরীক্ষায় সফলতা ও সারা বিশ্বের র‌্যাংকধারী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ডব্লিওকেএফ ওয়ান প্রিমিয়ার লিগ সুন্দরভাবে সম্পন্ন করে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করুক এমনটাই আশা পুলিশের।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ওয়ার্ল্ড কারাতের বিচারক পরীক্ষায় এএসআই লতা পারভীন

আপডেট টাইম ০৮:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯