সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করছে ইরান-রাশিয়া-কিউবা: বোল্টন

আন্তর্জাতিক ডেস্ক::ভেনেজুয়েলায় রাজনৈতিক সঙ্কটে ইরান, রাশিয়া ও কিউবা হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। শুক্রবার এক টুইট বার্তায় এমন অভিযোগ করেন তিনি। এর মাধ্যমে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।

বোল্টন দাবি করেন, ভেনিজুয়েলায় গণতন্ত্র ধ্বংস ও দমন অভিযানে কিউবা, রাশিয়া ও ইরানের মতো কিছু বহিরাগত সামরিক শক্তি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ বিষয়টি মার্কিন সরকার সহ্য করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে গত সপ্তাহেও বোল্টন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরান, রাশিয়া ও কিউবাকে দায়ী করেছিলেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন সময় এ অভিযোগ করলেন যখন তার দেশের প্রকাশ্য সহযোগিতা নিয়ে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো সম্পূর্ণ বেআইনিভাবে নিজেকে সেদেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। আমেরিকার পৃষ্ঠপোষকতা নিয়ে গত সপ্তাহে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটাতে গিয়ে ব্যর্থ হন গুইদো।

আমেরিকার পাশাপাশি বেশিরভাগ ইউরোপীয় দেশ হুয়ান গুইদোর প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছে। কিন্তু ইরান, রাশিয়া, চীন ও কিউবাসহ আরো কিছু দেশ ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার এ হস্তক্ষেপকামী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। এসব দেশ ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে বিশ্বের প্রতিটি দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো বলেছেন, আমেরিকা যদি তার দেশে সামরিক হস্তক্ষেপ করার প্রস্তাব দেয় তাহলে তিনি তা গ্রহণ করবেন। ইতালির দৈনিক লা স্তামপাকে দেয়া এক সাক্ষাৎকারে গুইদো বলেন, ভেনিজুয়েলাকে চলমান সংকট থেকে বের করে আনার জন্য তিনি মার্কিন সামরিক হস্তক্ষেপকে সমর্থন জানাবেন।

এর আগে গত মঙ্গলবারও গুয়াইদো বলেছিলেন, ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি বিদেশি সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করছে ইরান-রাশিয়া-কিউবা: বোল্টন

আপডেট টাইম ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯