সংবাদ শিরোনাম
সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন একটি আদর্শ, একটি স্বপ্নকে বাস্তবে রুপ দেবার ক্ষেত্রে এটি নি:সন্দেহে একটি গুরুত্বপূর্ন মাইলফলক-পরিচালক ইত্তাশাম-উল-হক পীরগঞ্জে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুঘাট সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন চেরকুঘাট সেতুর উদ্বোধন করলেন এমপি জাহিদুর ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলে অন্ত: প্রতিযোগীতা ইংলিশ অলিম্পিয়ার্ড ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম

ইরানের পাশে আছে চীন

সারাদিন আন্তর্জাতিক ডেস্ক::একদিকে যুদ্ধের ডঙ্কা। অন্যদিকে বিশ্ব তেলবাজার থেকে ইরানকে বিচ্ছিন্ন করে দেয়ার মার্কিন চেষ্টা। তার মধ্যে চীন-ইরান সম্পর্কের ভূয়সী প্রশংসা করলো দুই দেশ। ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান সেই প্রচেষ্টার বিরুদ্ধে উদ্যোগ শুরু করেছে। তারা চেষ্টা করছে ইরানি তেলের বিশ্ববাজারকে উন্মুক্ত রাখতে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সাক্ষাত করেছেন চীনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে। ইরানি তেলের বড় ক্রেতা হলো চীন। তাই চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওতাই’য়ে বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে আমাদের ঘনিষ্ঠতম অংশীদারদের অন্যতম হিসেবে আমরা চীনকে বিবেচনা করি। তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় এবং বহুবিধ উপায়ে চীনকে সহযোগিতা করতে চায় ইরান। তা করা হবে দুই দেশের মানুষের স্বার্থে নিরাপত্তা ও শান্তির জন্য। বৈঠকে ওয়াং বলেন, চীন আশা করে ইরান তার পারমাণবিক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। তিনি আরো জানান, একতরফা অবরোধের ঘোর বিরোধী চীন। ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী তথাকথিত অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ইরানের পাশে আছে চীন

আপডেট টাইম ০৫:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯