ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত

জঙ্গি সমস্যা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিরা দুর্বল হলেও তাদের নির্মূল করা সম্ভব হয়নি। জঙ্গি সমস্যা সমাধানে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে।

আজ রোববার রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষ ছিল। এ উপলক্ষে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হোলি আর্টিজানে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেওয়া হচ্ছে। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাকে আমরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করে যাচ্ছি।’

হোলি আর্টিজান হামলার পুনরাবৃত্তির আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিরা এখন আর সক্রিয় নেই। তারা ক্রমে দুর্বল হয়ে পড়েছে। আর আমরাও সতর্ক রয়েছি। তলেতলে জঙ্গিরা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘হোলি আর্টিজানের পর তেমন কোনো বড় হামলা ঘটেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশেও জঙ্গি হামলা হয়। সেই তুলনায় আমরা ভালো আছি। তারা দুর্বল হলেও কিন্তু নির্মূল হয়নি। কখন যে সক্রিয় হয়ে যায়, তা বলা যাবে না।’ তিনি আরও বলেন, তবে জঙ্গিবাদের সমস্যা মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে তারা সক্ষম।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই

জঙ্গি সমস্যা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে: কাদের

আপডেট টাইম ০২:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮