সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ১ জনের মৃত্যু ৮ ঘন্টা পরে ইউএনও’র হস্তক্ষেপে দাফন সম্পন্ন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কলোনীর খয়রুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ১১ আগস্ট সকাল ৮ টায় মৃত্যুবরণ করেন। পরে মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য এম্বুলেন্সযোগে এলাকায় নিয়ে আসলে আতঙ্ক ছড়িয়ে পরে এলাকার মানুষের মাঝে।
পরে দীর্ঘ ৮ ঘন্টা পর ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের হস্তক্ষেপে আসরের নামাজের পরে স্বাস্থ্যবিধি মেনে মৃতব্যক্তির দাফন সম্পন্ন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার ভলান্টিয়ার টিম।
খয়রুল সত্যপীর ব্রীজ জামে মসজিদের সভাপতি ও অবসরপ্রাপ্ত পৌর কর্মচারি । সোমবার করোনা পজেটিভ আসায় তাকে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে তার লাশ এলাকায় নিয়ে আসলে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
এবিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও ভয়ের কিছু নেই। কারণ করোনায় আক্রান্ত হয়ে মৃতব্যক্তির যেভাবে স্বাস্থ্যবিধি মেনে দাফন ও সৎকার করা হয় সেভাবেই এই মৃতব্যক্তির দাফন করা হচ্ছে। যারা মৃতব্যক্তির সংস্পর্শে এসেছে তাদের তালিকা ও নমুনা সংগ্রহের নিদের্শ দেয়া হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে। তিনি জানান, সয়ং জেলা প্রশাসক ড.কামরুজ্জামান সেলিম মহোদয় বিষয়টি মনিটরিং করছেন।
উপজেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান জানান, জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪৫ জন তার মধ্যে মারা গেছেন ৯ জনের এবং সুস্থ্য হয়েছেন ২৮৭ জন ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ১ জনের মৃত্যু ৮ ঘন্টা পরে ইউএনও’র হস্তক্ষেপে দাফন সম্পন্ন

আপডেট টাইম ০২:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০