সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিরক্ষর অটোচালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার-ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় মো. রাজু (২৭) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজু উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মোশারফ হোসেন মুসার ছেলে। তিনি নিরক্ষর এবং অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন বলে তার পরিবার জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় অটোচালক রাজুর বিরুদ্ধে মামলা করেন। অনদিকে বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের গোলাম রব্বানী নামে এক ব্যক্তি বাদী হয়ে আরও কয়েকজনের বিরুদ্ধে একই আইনের ২৫/২৯/৩১ ধারায় পৃথক আরেকটি মামলা করেন। তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে মামলার আসামিদের নাম গোপন রাখতে অনুরোধ করেছে থানা পুলিশ।

পুলিশ বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিলেন অটোচালক রাজু। বৃহস্পতিবার বিকালে তাকে থানায় আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর রাতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অপরদিকে জিজ্ঞাসাবাদের পর আরও কয়েকজন এমন ঘটনার সাথে জড়িত সন্দেহে আরেকটি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অটোচালকের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই আবদুস সোবহান শুক্রবার দুপুরে জানান, গ্রেপ্তার করা আসামি রাজুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। নিরক্ষর অটোচালক এমন কাজ নিজেই করেছে না অন্য কারো পরামর্শে ঘটনা ঘটিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম প্রধান শনিবার দুপুরে টেলিফোনে বলেন, আসামিকে চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়, বিজ্ঞ আদালত এ ব্যাপারে শুনানির দিন ধার্য্য করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিরক্ষর অটোচালক গ্রেপ্তার

আপডেট টাইম ০৫:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১