সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে আবারো জেএমবি’র দুই সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ আবারো নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র দুই সদস্যকে আটক করেছে। সোমবার (১২এপ্রিল) মধ্যেরাতে উপজেলার ভরনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দুইজন পুরাতন জেএমবি সদস্য।
থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ মোবাইলে জানান, রংপুরের গঙ্গাচড়া থানার মহুভাষা জুম্মাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল কাফি (২৭) ও কুড়িগ্রাম জেলার নলেয়া ব্যাপারী মোড় মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে হযরত আলী (২১) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা দুজনেই পুরাতন জেএমবির সদস্য।

এর আগে গত ১৭ মার্চ রাণীশংকৈলে অস্ত্রসহ দুই জেএমবি সদস্য আটকের মামলার এ দুজন এজাহারভুক্ত আসামী ছিল।

এ পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ সেখ আরো জানান, মূলত এরা এখানে এসেছিলেন ইতিমধ্যে আটককৃতদের বিষয়ে কি করণীয় ও সংগঠনের কাযর্ক্রমে গতিশীলতা এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলানোর নীলনকশা করতে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মার্চ মাসের ১৭ তারিখে ৩ টি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড গুলি, জেহাদী বই ও মোবাইল সেট সহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির সামরিক শাখার ২ সদস্যকে গ্রেফতার করেছিল রাণীশংকৈল থানা পুলিশ। গ্রেফতারকৃত এমদাদুল হক (৩১) ও শহিদুল ইসলাম (১৮) সহোদর ভাই ছিলেন।

ওই ঘটনায় রানীশংকৈল থানায় সন্ত্রাস বিরোধী আইনে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়। আজকের আটকৃকতরা ওই মামলার পলাতক আসামী ছিলেন ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আবারো জেএমবি’র দুই সদস্য আটক

আপডেট টাইম ০১:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১