সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা ভূয়া বীরাঙ্গনা তালিকাভুক্তির চেষ্টার প্রতিবাদে পাঠচক্রের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার।-
জেলার পীরগঞ্জ উপজেলা শহরে সাংস্কৃতিক সংগঠন পাঠচক্রের উদ্যোগে ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া বীরাঙ্গনা তালিকাভুক্তির চেষ্টার প্রতিবাদে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ২২ জুন দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কতিপয় স্বার্থান্বেশী ব্যাক্তি অসৎ উদ্দেশ্যে একটি মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের ২ সদস্যকে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা হিসেবে তালিকাভুক্তির জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের অসাধু ব্যাক্তিদের সহায়তায় মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা হিসেবে তালিকাভুক্তির জন্য দীর্ঘদিন ধরে জোর তৎপরতা চালিয়ে আসছে। মন্ত্রনালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন প্রকৃত ঘটনা তুলে ধরে প্রতিবেদন পাঠালেও মন্ত্রনালয় তা গ্রহন না করে পূনরায় তদন্তাদেশ দেয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার জের ধরে বিক্ষুব্ধ সাংস্কৃতিক সংগঠন পাঠচক্রের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পূর্ব চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাঠচক্রের সভাপতি মো. মোশাররফ আলী. সহ সভাপতি মো. সলেমান আলী, ভারপ্রাপ্ত সম্পাদক ও উপজেলা আ’লীগ সেক্রেটারী রেজওয়ানুল হক বিপ্লব, পৌর মেয়র মো. ইকরামুল হক, উপজেলা আ’লীগের সহসভাপতি মো. শামিমুজ্জামান জুয়েল প্রমুখ। পরে সংগঠনের পক্ষ হতে এহেন অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য ইউএনও’র মাধ্যমে একটি স্বারকলিপি মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে প্রেরন করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা ভূয়া বীরাঙ্গনা তালিকাভুক্তির চেষ্টার প্রতিবাদে পাঠচক্রের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম ০৩:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১