সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎকারী চক্রের গ্রেফতার বিষয়ে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

আজম রেহমান, স্টাফ রিপোর্টার:: ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতাভুক্ত অসংখ্য প্রতিবন্ধী ভাতা ভোগীদের অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ অপরাধী চক্রের ৩ সদস্য গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও পুলিশ সুপার।

জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত লিজা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( রাণীশংকৈল) ফারুখ আহাম্মেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, একটি সংঘবদ্ধ ডিজিটাল প্রতারকচক্র বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে প্রতিবন্ধী ভাতা ভোগীদের রক্ষিত ভাতার অর্থ আত্মসাৎ করে নিচ্ছে মর্মে জেলার রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দাখিল হয়। জেলা পুলিশের কাছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মনে হওয়ায় অভিযোগটি ব্যাপকভাবে তদন্ত শুরু করে। এ ঘটনার তদন্তে বিভিন্ন উৎস থেকে তথ্য উপাত্ত ও গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করে অপরাধের সাথে জড়িত একটি চক্রকে শনাক্ত করা হয়। এর ভিত্তিতে গত ১১ জুন তারিখে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি চৌকস টিম গোবিন্দগঞ্জ থানা এলাকাসহ গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৩ সদস্যকে ডিজিটাল প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন,সিম, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর কিট, অর্থ লেনদেন এর রেকর্ডপত্র ও সিপিইউ সহ গ্রেফতার করে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎকারী চক্রের গ্রেফতার বিষয়ে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

আপডেট টাইম ০৫:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪