সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

নতুন ৩০৬ চিকিৎসকের যোগদান

বিশেষ সংবাদদাতা:: ৩৭তম বিসিএস ক্যাডারের নিয়োগপ্রাপ্ত ৩০৬ সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন রোববার সকাল ১০টায় রাজধানীর মহাখালীর স্বাস্থ্য ভবনে যোগদানপত্র দাখিল করেছেন।
যোগদান শেষে তিনদিনের একটি কর্মশালায় অংশ নেন তারা। জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে তিনদিনের কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তবে তিনি নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কর্মস্থলে সঠিক দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন এবং সরকারের স্বাস্থ্য বিষয়ক পবরবর্তী পাঁচ বছরের পরিকল্পনা তাদের সামনে তুলে ধরেন।

আগামীকাল সোমবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক তাদের বরণ করে নেবেন এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
তিনদিনের কর্মশালা শেষে তারা স্ব-স্ব পদায়নকৃত কর্মস্থলে যোগ দেবেন। তাদের যোগদানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কেন্দ্রে চিকিৎসকদের যে ঘাটতি ছিল তা পূরণে কিছুটা সহায়ক হবে।

ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত দেশের ছয় বিভাগের সব উপজেলায় ন্যূনতম চারজন চিকিৎসক নিশ্চিত করতে পদায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নবীন এসব চিকিৎসক তাদের কষ্টার্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জনকল্যাণে ব্যয় করবেন বলে অধিদপ্তরের মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

নতুন ৩০৬ চিকিৎসকের যোগদান

আপডেট টাইম ০৭:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯